Blog

ফরমাল পোশাকে স্টাইল

BlackMac
👔 ফরমাল পোশাকে স্টাইল মানেই দামি পোশাক নয়, বরং সঠিক ফিট আর সঠিক কালার কম্বিনেশন।
✔️ Perfect Fit.
✔️ Smart Color Combination.
✔️ Clean & Professional Look.

১. Perfect Fit. (পারফেক্ট ফিট)

দামি ব্র্যান্ডের পোশাক হলেও যদি মান সঠিক না হয়, তবে দেখতে খারাপ লাগবে।

* কাধের মাপ: শার্ট বা স্যুটের কাঁধের লাইনিং আপনার কাঁধের হাড়ের শেষে বসা উচিত।

* ঝুল বা লেন্থ: শার্টের ঝুল এমন হওয়া উচিত যাতে সহজে বের না আসে।

* প্যান্টের নিচের অংশ জুতার ওপর একটু ভাঁজ হবে।

* বডি ফিটিং: পোশাক খুব বেশি ঢিলেঢালা বা গায়ের সাথে লাগা উচিত নয়। পোশাক ও শরীরের মাঝে একটু ফাঁক থাকা দরকার।

২. Smart Color Combination. (রঙের সমন্বয়)

রঙ সঠিকভাবে ব্যবহার করলে কম দামি পোশাকেও ভালো লুক দেয়া যায়।

শার্ট ও প্যান্ট: ফ্যাকাশে রঙের শার্টের সাথে গাঢ় রঙের প্যান্ট পরুন।

যেমন: ফ্যাকাশে নীল শার্টের সাথে গাঢ় নীল প্যান্ট।

অথবা সাদা শার্টের সাথে কালো প্যান্ট।

জুতা ও বেল্ট: জুতা এবং বেল্ট একই রঙের হতে হবে।

যেমন: কালো জুতা হলে বেল্টও কালো হবে।

ঘড়ি: ঘড়ির বেল্ট জুতা ও বেল্টের রঙের সাথে মিলিয়ে নিন।

যদি চেইনের ঘড়ি পরেন তবে সিলভার বা ধাতব রঙ ভালো দেখাবে।

৩. Clean & Professional Look.

পরিচ্ছন্ন এবং পেশাদার চেহারা অর্জনের জন্য কিছু ছোট ছোট বিষয়ে মনোযোগ দিলে আপনার সম্পূর্ণ ব্যক্তিত্ব পরিবর্তন হতে পারে।

আইরন করা: আপনার ফর্মাল পোশাকটি অবশ্যই নিখুঁতভাবে আইরন করা হতে হবে। কুঁচকানো শার্ট আপনার সম্পূর্ণ ইম্প্রেশনকে নষ্ট করে দিতে পারে।

জুতার যত্ন: আপনার জুতাগুলো সর্বদা পরিষ্কার এবং পালিশ করা রাখুন।

কলারের যত্ন: আপনার শার্টের কলার সোজা এবং শক্ত থাকে তা নিশ্চিত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *